(আস্সালামুআলাইকুম আলাইকুম,
আশা করি আপনারা সবাই ভালো আছেন, আমরা আজকে খুব সহজেই কিভাবে যেকোনো ধরণের নিজের পছন্দ মতো ওয়েবসাইট বানানো শিখবো সব থেকে সহজ পদ্ধতি তে।
তো চলুন শুরু করি স্ক্রিনশট অনুযায়ী ধাপে ধাপে কাজ করেন, প্রথমে আমরা নিচের ওয়েবসাইট থেকে একাউন্ট করি, যেহেতু আমরা শিখতেছি তাই ফ্রি হোস্ট ব্যাবহার করবো, প্রফেশনাল কাজ করার সময় আপনারা প্রিমিয়াম ব্যাবহার কইরেন। লিংক – https://ifreehost.com

Create Free account এ ক্লিক দিয়ে তথ্য দিয়ে আমরা একটা একাউন্ট করে নিবো।

একাউন্ট তৈরী হওয়ার সময় SSL CERTIFICATE সমস্যার জন্য একটু error আসতে পারে সেটা কন্টিনিউ করে দিবেন।



এবার ইমেইল এ চলে যান এবং মেইল এর লিংক এ ক্লিক দিয়ে active করে নেন, যদি ইনবক্স এ মেইল না পান spam এ চেক করবেন।

এবার আপনার একাউন্ট এর সব তথ্য সেভ করে, ifreehost.com/ থেকে লগইন করে নিবেন, সরাসরি প্যানেল এ আসবে, প্যানেল থেকে এবার আপনি ফাইল এ যাবেন

ফাইল থেকে htdocs ফোল্ডার এ যাবেন এবং সেখান থেকে index2.html ফাইল টা ডিলিট করে দিবেন , তারপর প্লে store থেকে deepseek ai
Download করে ইনস্টল করে নিবেন, এবং সেখানে আপনি যেমন ওয়েবসাইট চান সুন্দর করে prompt লিখে দিবেন নিজের মতো করে, আমি এখানে সিম্পল ফটো এডিটর তৈরী করার চেষ্টা করেছি।

এটা সব থেকে ইম্পরট্যান্ট, যত ভালো prompt লিখবেন তত ভালো ওয়েবসাইট তৈরী হবে।
Prompt লেখা শেষ হলে ওদের দেয়া স্ট্রাকচার অনুযায়ী ফোল্ডার ও ফাইল তৈরি করে নিবেন

ai দিয়ে বানানো সব কোড ফাইল এ দিয়ে সেভ করে দিবেন এবং এটাকে একটা জিপ ফাইল এ রূপান্তরিত করবেন, অবশ্যই ভালো একটা ফাইল ম্যানেজার ব্যাবহার করবেন।
আমি এখানে File Manager + ব্যাবহার করেছি ।


এবার জিপ ফাইল টা ওয়েবসাইট এর ফাইল ম্যানেজার এ আপলোড করে দেন। বাস কাজ শেষ ওয়েবসাইট রেডি।

এখন আপনার ওয়েবসাইট এ প্রবেশ করে দেখেন আপনি যেমন prompt দিয়েছিলেন তেমন ওয়েবসাইট তৈরী হয়ে গেছে

এবারে আপনি আপনার ওয়েবসাইট এর লিংক এ গেলে দেখবেন ওয়েবসাইট রেডি হয়ে আছে, এই তো হয়ে গেলো ওয়েবসাইট তৈরী। এইভাবে prompt দিয়ে আপনি আপনার পছন্দ মতো যেকোনো ওয়েবসাইট তৈরী করতে পারবেন, শুধু আপনাকে ভালোভাবে ai কে বুঝাতে হবে আপনি কি চান, ওরা সেই ভাবেই কাজ করে দিবে। বুঝতে কোনো সমস্যা হলে কমেন্টস এ জানান, আসলে আমি পোস্ট টা আরো বিস্তারিত লিখেছিলাম, কিন্তু লিখে পোস্ট করার পরে দেখি সব লেখা চলে গেছে, বুঝলাম না কেনো, তাই পোস্ট আপডেট করে একটু সংক্ষেপে শেষ করেছি, কোনো ভুল হলে ক্ষমার দৃষ্টি তে দেখবেন। কোনো কিছু জানার থাকলে অবশ্যই কমেন্টস এ জানান। আল্লাহ হাফেজ।
